
সম্প্রতি উত্তরার ১৩ নম্বর সেক্টরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উত্তরা হোম ডেকোরের নতুন কার্যালয় উদ্বোধন করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। এর মাধ্যমে আরও বড় পরিসরে এবং আরও উন্নত গ্রাহকসেবার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল উত্তরা হোম ডেকোর। অভিজ্ঞ ও প্রশিক্ষিত কালার কনসালট্যান্ট দিয়ে পরিচালিত বার্জার হোম ডেকোর কার্যালয় থেকে উত্তরা ও তার আশপাশের এলাকার গ্রাহকেরা সহজেই রং ও এর ব্যবহার-সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা নিতে পারবেন। এ ছাড়াও বার্জার হোম ডেকোর অফিস সঠিক রং নির্বাচন, ঘরের জন্য যথোপযুক্ত কালার স্কিম, অভিজ্ঞ ডিলারসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মহসিন হাবিব চৌধুরী, জিএম মার্কেটিং সাদেক নেওয়াজ, জিএম ট্রেড সৈয়দ আবু নাসেরসহ বার্জার পেইন্টস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।