প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান ক্লাবে গত ২৫ মে অনুষ্ঠিত হলো ‘রবিয়্যালাক তোমার রঙে রাঙাও ক্যাম্পাস’ আলপনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে বক্তব্য দেন বার্জারের ব্র্যান্ড ম্যানেজার নাভিদ সারোয়ার, জেনারেল ম্যানেজার (সেলস ট্রেড) সৈয়দ সালাউদ্দিন আবু নাসের ও জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ। গত পয়লা বৈশাখ উপলক্ষে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় এই আলপনা প্রতিযোগিতার। এতে প্রথম স্থান অর্জন করে ব্র্যাক ইউনিভার্সিটি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নর্থসাউথ ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটি। বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেটসহ যথাক্রমে ৫০ হাজার, ৩৫ হাজার ও ২৫ হাজার টাকা করে তুলে দেওয়া। বিজ্ঞপ্তি।