বার্জারের জন্য প্রিপেইড মাস্টারকার্ড চালু করল ইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবিএল-বার্জার কো-ব্র্যান্ডেড প্রিপেইড মাস্টারকার্ডের উদ্বোধন অনুষ্ঠানে বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, ইবিএলের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ অন্যরা l ছবি: ইবিএল

মাস্টারকার্ডের সহায়তায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) বার্জার পেইন্টসের জন্য একটি কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করেছে।
|ঢাকায় বার্জারের করপোরেট কার্যালয়ে গত সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, ইবিএলের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল কার্ডটির উদ্বোধন করেন।
এই কার্ডটি ইস্যু, প্রতিস্থাপন ও লোডিংয়ের জন্য বার্জারের কর্মীদের কোনো ফি দিতে হবে না। এটি ব্যবহারে তাঁরা স্টেটমেন্ট প্রাপ্তি, নগদ টাকা উত্তোলনসহ দেশব্যাপী ১ হাজার ৩০০-এর অধিক মার্চেন্ট আউটলেটে বিশেষ মূল্যছাড় পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, ভোক্তা ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, বার্জারের পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল খালেক, মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গিতাংক ডি. দত্ত। বিজ্ঞপ্তি।