বার্জারের ডিলার প্রীতি সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি বার্জার ডিলার প্রীতি সম্মেলন ২০১১ অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে অংশ নেন বার্জারের ৩৫০ জন ক্লাব ডিলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।রূপালী চৌধুরী জানান, আগামী বছরগুলোতেও বার্জার পেইন্টসের এমন আয়োজন অব্যাহত থাকবে। তিনি ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আশাবাদ ব্যক্ত করেন।ডিলার প্রীতি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বার্জারের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মহসিন হাবীব চৌধুরী, বিপণনের প্রধান এ কে এম সাদেক নেওয়াজ এবং জেনারেল সেলস ম্যানেজার-ডেকোরেটিভ সৈয়দ আবু আবেদ সাহের। বিজ্ঞপ্তি।