বার্জারের পরিবেশকদের জন্য জুরিখ, প্যারিস ও মিলান ভ্রমণের ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অব্যাহতভাবে বিক্রয় সাফল্য অর্জনকারী ২৫ জন ডিলার তথা পরিবেশকের জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি জুরিখ, প্যারিস, মিলান ও দোহা ভ্রমণের আয়োজন করেছে।এসব পরিবেশককে জুরিখের টিটলিস পর্বতের গ্লেসিয়ার, সুইজারল্যান্ডের লুঝান শহরের প্রাকৃতিক নিসর্গ এবং প্যারিসের অন্যতম নিদর্শন আইফল টাওয়ারসহ ইউরোপের বিভিন্ন বিখ্যাত ও দর্শনীয় স্থানগুলোয় নিয়ে যাওয়া হয়।এই ভ্রমণকালে ডিলার বা পরিবেশকদের সঙ্গে ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মহসীন হাবিব চৌধুরী, বিক্রয় মহাব্যবস্থাপক (ডেকোরেটিভ) সৈয়দ আবু আবেদ সাহের, বিপণন প্রধান এ কে এম সাদেক নেওয়াজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।