বার্জারের পরিবেশবান্ধব ও গন্ধহীন পেইন্ট ব্রিদ ইজি এখন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি গন্ধহীন ও পরিবেশবান্ধব পেইন্ট ব্রিদ ইজি বাজারে এনেছে। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী আনুষ্ঠানিকভাবে পণ্যটির মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মহসিন হাবীবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মহসিন হাবীব বলেন, বেশ কয়েক বছর ধরে গবেষণা করার পর বার্জার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রেতাদের জন্য এ নতুন এই পণ্য উৎপাদন করেছে।অনুষ্ঠানে জানানো হয়, ‘হেলদি পেইন্ট ফর ইওর হোম’ স্লোগানে বার্জার নিয়ে এসেছে প্রিমিয়াম ইন্টেরিয়র ইমালশন ‘ব্রিদ ইজি’। বিজ্ঞপ্তি।