বার্জারের ২১তম চিত্রকর্ম প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২১তম বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা-২০১৬’ সামনে রেখে গতকাল রোববার রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মহসিন হাবিব চৌধুরী, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সাদেক নেওয়াজ, প্রতিযোগিতার জুরি কমিটির চেয়ারম্যান চিত্রশিল্পী বীরেন সোম এবং এই আয়োজনের উপদেষ্টা আবদুশ শাকুর শাহ্ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীরা পূর্বনির্ধারিত প্রাইজ মানির সঙ্গে কলকাতায় রবীন্দ্রভারতীতে চিত্রকর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ২১তম আয়োজনে দেশের চিত্রশিল্পে অনন্য অবদান রাখার জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলামকে। বিজয়ীদের ছয়টি পেইন্টিংসহ বাছাইকৃত ৪০টি পেইন্টিং নিয়ে পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।