বার্জারের ‘পেইন্ট করে প্যারিস যান’ কার্যক্রম
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক ব্যবহার করে আপনি ঘুরে আসতে পারেন ব্যাংকক। একই সঙ্গে জিতে নিতে পারেন একটি আকর্ষণীয় ডিএসএলআর ক্যামেরা। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘পেইন্ট করে প্যারিস যান’ কার্যক্রম আপনাকে ফেসবুক কিংবা মোবাইলের মাধ্যমে করে দিতে পারে এই সুবর্ণ সুযোগ।ফেসবুকে ভোট দিয়ে কিংবা মোবাইলে এসএমএস করে যে কেউ এই কার্যক্রমে অংশ নিতে পারেন। ঘুরে আসতে পারেন থাইল্যান্ডের মোহময় রাজধানী ব্যাংকক কিংবা জিতে নিতে পারেন একটি দারুণ ডিএসএলআর ক্যামেরা।উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য ‘পেইন্ট করে প্যারিস যান’ শীর্ষক একটি অভিনব কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের আওতায় গ্রাহক বার্জারের নির্দিষ্ট কিছু পণ্য কিনে, তা দিয়ে দেয়ালে রঙ করে, সেই দেয়ালের ছবি পাঠিয়ে দেবেন বার্জারের ঠিকানায়। পাঠানো ছবিগুলো থেকে প্রতি সপ্তাহে প্রাথমিকভাবে পাঁচটি ছবি বাছাই করা হবে। এর মধ্য থেকে একজন সাপ্তাহিক বিজয়ী পাবেন ব্যাংকক ভ্রমণের সুযোগ। আট সপ্তাহের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত করা হবে সেরা তিনটি ছবি। সেরা তিনজনের মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন সঙ্গীসহ প্যারিস ভ্রমণের সুযোগ। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন সঙ্গীসহ হংকং ভ্রমণের সুযোগ, তৃতীয় স্থান অধিকারী সঙ্গীসহ যাবেন মালয়েশিয়ার লংকাউই। বার্জারের একটি বিচারক প্যানেল স্কোর, এসএমএস এবং ফেসবুকে লাইকের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করবে।এই ভাগ্যবান বিজয়ীদের যাঁরা ফেসবুকে কিংবা মোবাইলে এসএমএসের মাধ্যমে নির্বাচন করবেন, তাঁদের মধ্যে সেরা ভোটার পাবেন সঙ্গীসহ থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। সাপ্তাহিক সেরা ভোটারের জন্য রয়েছে একটি ডিএসএলআর ক্যামেরা। প্রেস বিজ্ঞপ্তি।