বার্ষিক চাহিদা অনুযায়ী পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণের তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে মোট বার্ষিক চাহিদার আলোকেই পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। ফরিদপুরে ‘পাটের সাম্প্রতিক দরপতন ও এর কারণ অনুসন্ধান এবং এ অবস্থা থেকে উত্তরণের উপায়’ শীর্ষক এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এ অভিমত দিয়েছেন।বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন গতকাল সোমবার ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডসের (সিএসআরএল) সহযোগিতায় এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. জাহাঙ্গীর হোসেন।রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কিষান-কিষানি উপস্থিত ছিলেন।