বার্সেলোনা যাওয়ার সুযোগ দিল সিঙ্গার ও বেকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিঙ্গার মেগা শপ থেকে বেকো ব্র্যান্ডের ফ্রিজ কিনে স্পেনের¯বার্সেলোনা শহরে তিন দিন ভ্রমণের সুযোগ জিতে নিলেন কুমিল্লার কান্দিরপারের মরণ চন্দ্র দে ও সাবিতা রানী দে। সেখানে তাঁরা এফসি বার্সেলোনার ক্যাম্প ন্যুতে বসে একটি ম্যাচ দেখার সুযোগ পাবেন। একই ক্যাম্পেইনের আওতায় বেকো ব্র্যান্ডের সর্বোচ্চ সংখ্যক ফ্রিজ ও ওয়াশিং মেশিন বিক্রি করে সেরা বিক্রেতা নির্বাচিত হয়েছেন রাজধানীর কলাবাগান সিঙ্গার মেগা আউটলেটের ব্র্যাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান। তিনিও পাচ্ছেন একই সুযোগ। গত মঙ্গলবার গুলশানে সিঙ্গার বাংলাদেশের করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী ও মার্কেটিং ডিরেক্টর এম এইচ এম ফাইরোজ। অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।