মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা অনলাইনে সহজ ডট কম থেকে বাসের টিকিট কিনলে ১০ শতাংশ মূল্যছাড় পাবেন। তবে ছাড়টি ন্যূনতম ১০০ টাকা হবে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই সুবিধা আগামী ২৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এ ব্যাপারে মাস্টারকার্ড ও সহজ ডট কমের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক দত্ত এবং সহজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, প্রধান প্রযুক্তি কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ ও বিক্রয়প্রধান শাকিল জে রহিম। এ প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘আমরা আশা করি, এই চুক্তি বাংলাদেশে ইলেকট্রনিক পেমেন্ট বা লেনদেনকে উৎসাহিত করবে।’ মালিহা এম কাদির বলেন, বাংলাদেশে দীর্ঘ পথ ভ্রমণকে সহজ ও স্বচ্ছন্দময় করে তোলাই আমাদের লক্ষ্য। মাস্টারকার্ডের সঙ্গে এই অংশীদারি আমাদের লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে বলে আশা করি।’
বিজ্ঞপ্তি