প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে রাজধানীর বাসাবোতে রিটেইল চেইনশপ মিঠাইয়ের শোরুম চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার মিঠাইয়ের ২১তম শোরুমটির উদ্বোধন করা হয়। মিঠাইয়ের অপারেশন ম্যানেজার আশরাফুল আলম, ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মাদ মুজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মাদ পারভেজ ও সেলস ম্যানেজার পলাশ সমাদ্দার এ সময় উপস্থিত ছিলেন। শোরুমটিতে উদ্বোধন উপলক্ষে মিষ্টি ও দই কিনলে ছয় দিনব্যাপী ক্রেতারা পাচ্ছেন ১০ শতাংশ ছাড়। শোরুমটিতে মিষ্টি ছাড়াও শনপাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রাইড রাইস, কফি, লাচ্ছি, জুস, বেভারেজ প্রভৃতি খাদ্যদ্রব্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি