বাসাবোয় আড়ংয়ের আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবোর আগমন সিনেমা হল ভবনে গত বুধবার আড়ংয়ের ১৬তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া ওয়ারীর আউটলেটটি এ কে ফেমাস টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ নতুন আউটলেট দুটি উদ্বোধন করেন। ব্র্যাক এন্টারপ্রাইজেসের সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ ও আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মো. আবদুর রউফ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি