বাড়ছে প্লেনের টিকিটের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ ফ্লাইট ও সার্কভুক্ত দেশে ভ্রমণের ক্ষেত্রে এয়ারলাইনস টিকিটের ওপর আবগারি শুল্কের বিদ্যমান পরিমাণ অপরিবর্তিত রেখে অন্যান্য ক্ষেত্রে আবগারি শুল্ক আরোপ করা হয়েছে বাজেটে।

সার্কভুক্ত দেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে আবগারি শুল্ক বিদ্যমান ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা করা হয়েছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা করা হয়েছে।
·
বিমানযাত্রীদের সুবিধার্থে এই শুল্ক এয়ারলাইনস কর্তৃপক্ষ টিকিটের সঙ্গে যুক্ত করে আদায় করবে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছর বাড়ানো হয়েছে। এলপিজি সিলিন্ডারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ অব্যাহতির মেয়াদ ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বাজেটে।