বাড়ল সোনার দাম

দেশে আজ রোববার থেকে আবারও বাড়ছে সোনার দাম। চলতি বছরের সেপ্টেম্বরে দুই দফা কমার পর এবার মানভেদে ভরিপ্রতি সোনার দাম বাড়ছে ৫৮৩ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাজুস নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়। গতকাল শনিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রয়মূল্য ছিল ৪৭ হাজার ৮২২ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ঠিক করা হয়েছে ৪৭ হাজার ৬ টাকা। গতকাল পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার দাম ছিল ৪৫ হাজার ৭২৩ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা। বর্তমানে এ মানের সোনার ভরিপ্রতি দাম ৪০ হাজার ২৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৫ হাজার ৩৬৯ টাকা থেকে বেড়ে ২৫ হাজার ৯৫২ টাকা হয়েছে। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫০ টাকা।