প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়াভিত্তিক সস কোম্পানি বায়রন বে চিলির সস ও সালসা উৎপাদন এবং বাজারজাত করবে প্রাণ। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। বায়রন বে চিলির প্রতিষ্ঠাতা পরিচালক জন বোলান্ড ও প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল ও অপারেশন ম্যানেজার আশেক করিম খান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি