বায়রার নতুন সভাপতি শাহজালাল মজুমদার মহাসচিব হায়দার
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) ২০১২-১৪ সাল মেয়াদি কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজালাল মজুমদার। মহাসচিব নির্বাচিত হন আলী হায়দার চৌধুরী।সম্প্রতি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মনসুর আহমেদ সিনিয়র সহসভাপতি; এ এইচ এম গোলাম কবির, এ কে এম মোয়াজ্জেম হোসেন ও আবুল বারাকাত ভূঁইয়া সহসভাপতি, মোহাম্মদ হাবিবু্ল্লাহ, মোহাম্মদ নূরুল আমিন ও এম এ সালাম যুগ্ম সম্পাদক; ফারুক আল মাহমুদ কোষাধ্যক্ষ, মোহাম্মদ তাইয়েব আলী সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কে এইচ মোহাম্মদ তাজুল ইসলাম জনসংযোগ সম্পাদক এবং খলিলুল রহমান সদস্যকল্যাণ সম্পাদক নির্বাচিত হন।বায়রার নতুন কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন: মোহাম্মদ এ লতিফ পাটোয়ারী, হাসান আহমেদ চৌধুরী, মোহাম্মদ ফুরকানউদ্দিন, শফিকুল ইসলাম, শামীম আহমেদ চৌধুরী, ওমর ফারুক ভূঁইয়া, মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, মোহাম্মদ গোলাম নবী, আকবর হুসেইন, মোহাম্মদ ফখরুল ইসলাম, আশরাফ আলী সর্দার, মোর্শেদ সানাউল্লাহ কায়ানী, আবদুস সালাম ও এম এ সোবহান ভূঁইয়া।