প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমন মৌসুমে ধানের বেশি ফলনের লক্ষ্যে জার্মানির কোম্পানি বায়ার ক্রপসায়েন্স লিমিটেড ও দেশীয় কোম্পানি এসিআই লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে চুক্তি সই করেন বায়ার ক্রপসায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিভাসা কুমার কারাভাদী ও এসিআইয়ের এগ্রো বিজনেস ডিভিশনের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী। চুক্তির ফলে বায়ারের ‘অ্যারাইজ ধানী গোল্ড’ নামের হাইব্রিড ধানের বীজ বায়ারের পাশাপাশি এসিআই সারা দেশে তার নিজস্ব পরিবেশকের মাধ্যমে বাজারজাত করবে। বিজ্ঞপ্তি