বিআইএ হরতাল প্রত্যাহার চায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন ১৮-দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৬০ ঘণ্টা চলমান হরতালে নিন্দা জানিয়েছেন। তিনি দেশের বৃহত্তর স্বার্থে তা প্রত্যাহারের দাবি করেছেন।
বিআইএ সভাপতি গত শনিবার এক বিবৃতিতে বলেন, যেকোনো ধরনের হরতাল বা অবরোধে বিমা কোম্পানিগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।