বিআইএএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) ৩২তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের প্রেসিডেন্ট কে এম এইচ শহীদুল হক সভাপতিত্ব করেন। এতে সমিতির ঊর্ধ্বতন সহসভাপতি এম এস আই দস্তগীর, সহসভাপতি মো. আলতাফ হোসেন বিশ্বাস, পরিচালক রফিকুল ইসলাম, এম এস সিদ্দিকী, সফিউদ্দিন জোয়ার্দার, মো. আনোয়ারুল গণি, মো. আসাদুল্লাহ, মামুন আকবর, মো. মোস্তফা সরোয়ার, রাজ্জাকুল হায়দার চৌধুরী, এস এম সেলিম রেজা, সৈয়দ তাসাদ্দেক হোসেন জাহাঙ্গীর, দীপক কুমার বড়াল, মাহমুদা কানিজ ফাতেমা, মেহেদী আলী ও মো. আমিরুল ইসলাম এবং কোম্পানি সচিব পংকজ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বশির উল্লাহ্, এ এফ রহমান, খন্দকার এ সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম জামালউদ্দিন, ওবায়দুর রহমান, সাব্বির আহমেদ খান ও শাহাবউদ্দিন খান। বিজ্ঞপ্তি।