বিআইএফএফএল ঋণ দিচ্ছে রিজেন্ট পাওয়ারকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় বেসরকারি খাতের একটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিকে ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণসুবিধা দিচ্ছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।
গত বুধবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়। ২০১১ সালে বিআইএফএফএল গঠনের পর এটিই প্রথম পিপিপি অর্থায়ন।
চুক্তির আওতায় অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান বিআইএফএফএল বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেডকে (আরইপিএল) ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। ১২ বছর মেয়াদি এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ। ঋণ পরিশোধের ক্ষেত্রে এক বছর ছাড় সময় রাখা হয়েছে।