বিআইএফএফএলের বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড বা বিআইএফএফএল ২০১৩ সালে প্রায় ১২৮ কোটি টাকা মুনাফা করেছে। ঢাকার কাকরাইলের নিজস্ব কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত আলোচ্য বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মুনাফার এই হিসাব পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৯৭ পয়সা। সভায় অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ সভাপতিত্ব করেন। এতে কোম্পানির নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আতিকুজ্জামান, সচিব মোহাম্মদ এম খান প্রমুখ উপস্থিত ছিলেন।