বিআইএমএএ পুনর্মিলনী ৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিআইএমএএ) আগামী ৬ মে তাদের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর সোবাহানবাগে বিআইএমএএর স্থায়ী ক্যাম্পাসে এই পুনর্মিলনী হবে।

পুনর্মিলনী অনুষ্ঠানের ক্যারিয়ার পার্টনার অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকম। ২১ এপ্রিল প্রথম আলো ডিজিটালের গুলশান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চাকরি ডটকমের পক্ষে প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এহতেরাম উদ্দিন ও বিআইএমএএর পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর হোসেন চুক্তিতে সই করেন।

এ সময় চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান উল হক, সিনিয়র অ্যাকাউন্ট স্পেশালিস্ট মো. মঞ্জুর মোর্শেদ লিংকন উপস্থিত ছিলেন। বিআইএমএএর পক্ষে উপস্থিত ছিলেন লামিয়া ফারহা, নির্ঝর মজুমদার, রাকিবুল হক, সাজিদুর রহমান ও রবিউল ইসলাম খান। বিজ্ঞপ্তি।