বিআইএর নতুন কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০১১-১২ সময়কালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান, বেসরকারীকরণ কমিশনের সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান। এ ছাড়া রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান নিযুক্ত হয়েছেন বিআইএর ভাইস চেয়ারম্যান। কমিটির অন্য ১৩ সদস্য হলেন প্রগতি জেনারেল ইনস্যুরেন্সের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, গ্রিনডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাসির এ চৌধুরী, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশের পরিচালক মোহাম্মদ সাইদ, ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, কর্ণফুলী ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, নিটল ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের এমডি এ কে আজিজুল হক চৌধুরী, ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের এমডি দাস দেব প্রসাদ, প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের এমডি এম এ করিম, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের এমডি কাজী মো. মোরতুজা আলী, দেশ জেনারেল ইনস্যুরেন্সের এমডি মাহমুদুন নবী, কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের এমডি মো. হাসমত আলী এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি বিএম ইউসুফ আলী। বিজ্ঞপ্তি