বিআইএর নতুন কমিটি গঠিতশেখ কবির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ ও ২০১৪ সালের জন্য বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সোনারবাংলা ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসানুল ইসলাম নির্বাচিত হয়েছেন সহসভাপতি।বিআইএর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে গত সোমবার বিআইএ কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।কমিটির অন্য ১৩ সদস্য হলেন: গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের এমডি নাসির এ চৌধুরী, রূপালী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, নিটল ইনস্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, মার্কেন্টাইল ইনস্যুরেন্সের চেয়ারম্যান এম কামাল উদ্দিন, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম, কর্ণফুলী ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এক্সপ্রেস ইনস্যুরেন্সের পরিচালক সৈয়দ আল ফারুক, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের এমডি এ কে আজিজুল হক চৌধুরী, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের এমডি এম এ করিম, রূপালী ইনস্যুরেন্সের এমডি পি কে রায়, ইউনাইটেড ইনস্যুরেন্সের এমডি সৈয়দ শাহরিয়ার আহসান এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্সের এমডি মো. আবুল বাসার আকন্দ। বিজ্ঞপ্তি।