বিআইএর প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ ফেব্রুয়ারি প্রকাশিত ‘বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অর্থমন্ত্রীর সমর্থন’ শীর্ষক প্রতিবেদনের অংশবিশেষের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।সংগঠনটির সচিব ফায়েজ আহমেদ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনের ‘আইডিআরএ-এর চেয়ারম্যানের বক্তব্যের মাঝখানে দর্শক-শ্রোতা সারি থেকে ওঠে হঠাৎ আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেন কিছু বলার চেষ্টা করলে অর্থমন্ত্রী তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন’—এই অংশটুকু যথাযথ নয়। মকবুল হোসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, তাঁকে দর্শক-শ্রোতা হিসেবে গণ্য করা সমীচীন নয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী কাউকে ধমক দিয়ে বসানোর ঘটনাও ঘটাননি।প্রতিবেদকের বক্তব্যবিআইএ আয়োজিত সেমিনারে অতিথির কাতারে যাঁরা ছিলেন, তাঁদের সবার বক্তব্যই প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অতিথি ছাড়া সেমিনারটিতে প্রায় সব বিমা কোম্পানির প্রতিনিধিরাই ছিলেন দর্শক-শ্রোতার কাতারে। সেমিনারে যা যা হয়েছে, প্রতিবেদক শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে তা প্রত্যক্ষ করেই প্রতিবেদনটি তৈরি করেছেন।