বিআইএর সভাপতি হলেন কবির, সহসভাপতি আহসানুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন। আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন আহসানুল ইসলাম। আজ সোমবার বিআইএর কার্যালয়ে অনুষ্ঠিত ২০১৩-২০১৪ সালের নির্বাহী কমিটির নির্বাচনে তাঁরা নির্বাচিত হন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। বিআইএর সেক্রেটারি জেনারেল মোল্লা মো. নূরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সহসভাপতি আহসানুল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন: নাসির এ চৌধুরী, মাহফুজুর রহমান, আবদুল্লাহ আল মাহমুদ, এ কে এম মনিরুল হক, এম কামাল উদ্দিন, নজরুল ইসলাম, নাসির উদ্দিন আহমেদ, সৈয়দ আল ফারুক, এ কে আজিজুল হক চৌধুরী, এম এ করিম, পি কে রায়, সৈয়দ শাহরিয়ার আহসান ও মো. আবুল বাসার আকন্দ।