বিআইডি ইন্টারন্যাশনাল স্বর্ণপদক পেল মাস্টহেড পিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের জনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআরকে এ বছর বিআইডি ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি স্বর্ণপদক দেওয়া হয়েছে।প্রতিষ্ঠানটির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গ্রাহকদের ধারাবাহিকভাবে ব্যাপক পরিসরে মানসম্পন্ন সেবা দেওয়ার কারণে তাদের এই পদক দেওয়া হয়েছে।গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ৩৭তম বিআইডি ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হয়।এই আয়োজন আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের জন্য একটি মিলনস্থলে পরিণত হয়। এখানে তাঁরা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক দর্শকদের সামনে উপস্থাপন করেন এবং বিভিন্ন সম্মেলনে অংশ নেন।যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশসহ বিশ্বের ৭৪টিরও বেশি দেশ থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নেয়।নেতৃত্বগুণের উত্কর্ষ ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় নিপুণ দক্ষতা, সেবার মানে শ্রেষ্ঠত্ব, ব্যবসায়ে ব্র্যান্ড হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হওয়া, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, সেবার ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন-সম্প্রসারণ ইত্যাদির ভিত্তিতে ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি পুরস্কারটি দেওয়া হয়।মাস্টহেড পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ করিম, পরিচালক জিয়াউদ্দিন আদিল, প্রধান পরিকল্পনা কর্মকর্তা তাসমিয়া আহমেদ এবং কমিউনিকেশন্স ম্যানেজার রাশেদুল মজিদ মামুন পুরস্কারটি গ্রহণ করেন।আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে এ পুরস্কারটি গুণগত মানসম্পন্ন সেবার স্বীকৃতি, যথেষ্ট মর্যাদাশীল ও জনসচেতনতামূলক বলে বিবেচিত হয়ে থাকে।