বিআইডিএস সেন্টার অব একসিলেন্স হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) ‘সেন্টার অব একসিলেন্স’ হিসেবে তৈরি করা হবে। এ প্রতিষ্ঠান থেকে বাস্তবসম্মত ব্যবহারিক গবেষণা যেমন করা হবে, তেমনি উচ্চতর ডিগ্রিও দেওয়া হবে। গত বুধবার বিআইডিএসের ট্রাস্টি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। বিআইডিএসের মহাপরিচারক মুস্তফা কে মুজেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভায় উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম ও বিআইডিএসের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান।
নিজস্ব প্রতিবেদক