প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বা ডিজি হিসেবে ড. খান আহমেদ সাঈদ খুরশিদ যোগ দিয়েছেন। ১ এপ্রিল তিনি যোগ দেন বলে গতকাল প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। এতে বলা হয়, ড. খুরশিদ যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি অর্জন করেন। তিনি ১৯৭৮ সালে বিআইডিএসে ভিজিটিং ফেলো হিসেবে যোগ দেন। ২০১০ সালে আর্লি রিটায়ারমেন্টের আগে তিনি এই প্রতিষ্ঠানে গবেষণা পরিচালক ছিলেন।
বাণিজ্য ডেস্ক