প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদকদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সামিট পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লতিফ খান। গত সোমবার সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা সরাসরি ভোটে তাঁকে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করেন। এ ছাড়া বিআইপিপিএর সহসভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে কে এম রেজাউল হাসনাত, ফিরোজ আলম ও গোলাম রাব্বানী চৌধুরী। আর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাতজন। লতিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করেন। যুক্তরাষ্ট্রে তিনি প্রুডেনশিয়াল ইনস্যুরেন্স অব আমেরিকা, ওয়েলস ফারগো ব্যাংক ইন ক্যালিফোর্নিয়ায় কাজ করেন। ১৯৯৭ সালে দেশে ফিরে সামিট গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেন।
বিজ্ঞপ্তি