বিআইবিএমকে সিটি ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) চেয়ার প্রফেসর পদের জন্য ১৮ লাখ টাকার অনুদান দিয়েছে সিটি ব্যাংক। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের উপস্থিতিতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীকে চেকটি প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম ও সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ। বিজ্ঞপ্তি।