বিআইবিএমে ঋণপ্রস্তাব মূল্যায়ন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) সম্প্রতি ‘ঋণপ্রস্তাব মূল্যায়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক ১০ কর্মদিবসব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। এতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৪৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনা বিভাগের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদানের জন্য বিআইবিএম এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ) শাহ্ মো. আহসান হাবীব কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। প্রতিষ্ঠানের প্রভাষক মো. মহব্বত হোসেন ও মাকসুদা খাতুন যৌথভাবে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।