বিআইবিএমে ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) সম্প্রতি ‘ঝুঁকি ব্যবস্থাপনা ও মূলধন পর্যাপ্ততা’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণকোর্সটিতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৪২ জন কর্মকর্তা অংশ নেন।বিআইবিএমের প্রশিক্ষণ পরিচালক অধ্যাপক শাহ্ মো. আহসান হাবীব কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক মো. নেহাল আহমেদ ও প্রভাষক মো. জাকির হোসেন যৌথভাবে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।