বিআইবিএমে ব্যাংকের সম্পদ-দায় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সম্প্রতি ‘ব্যাংকে সম্পদ-দায় ব্যবস্থাপনা’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। এতে বিভিন্ন ব্যাংকের মোট ৩৩ জন কর্মকর্তা অংশ নেন।বিআইবিএমের অধ্যাপক শাহ্ মো. আহসান হাবীব কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।বিআইবিএমের সহকারী অধ্যাপক অতুল চন্দ্র পণ্ডিত ও প্রভাষক মো. রুহুল আমিন যৌথভাবে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।