বিআইবিএমে ‘কৃষি ও পল্লি ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘কৃষি ও পল্লি ব্যাংকিং’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ২৯ জন কর্মকর্তা এই কোর্সে অংশ নেন।কৃষি ও পল্লি ব্যাংকিংয়ের বর্তমান অবস্থান এবং এ ধরনের প্রকল্পে অর্থায়নের কলাকৌশল, নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ, ঋণ আদায় প্রভৃতি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে এই কোর্সের আয়োজন করে বিআইবিএম।বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক বন্দনা সাহা কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। বিআইবিএমের প্রভাষক এ এন কে মিজান ও মো. মহব্বত হোসেন যৌথভাবে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।