বিআইবিএমের আন্তর্জাতিক ব্যাংকিং সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স-এর যৌথ উদ্যোগে আজ রোববার শুরু হচ্ছে ব্যাংকার ও গবেষকদের জন্য আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের টেনিসি স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া ও সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি।
আজ সকালে বিআইবিএম চত্বরে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার সহযোগী অধ্যাপক স্টিফেন বয়েল এ সময় উপস্থিত থাকবেন।
দুই দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন দেশের ১৩৭ গবেষকের ৬৪টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। দ্বিতীয় দিনে থাকছে পেশাজীবীদের জন্য তিনটি কর্মশালাও।