বিআইবিএমের ৪০ বছর পূর্তি হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ৪০ বছর পূর্তি এবং এর আওতায় পরিচালিত ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের ‘এমবিএম নাইট-২০১৪’ গত শুক্রবার উদ্যাপিত হয়েছে। এর আয়োজন করে এমবিএম অ্যালামনাই সোসাইটি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম ও সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী ও মাস্টারকার্ডের এ দেশীয় পরিচালক সৈয়দ মোহাম্মদ কামাল।
বিআইবিএমে অসামান্য ভূমিকা রাখায় অনুষ্ঠানে খোন্দকার ইব্রাহিম খালেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি বিআইবিএমে মোজাফফর আহমেদ চেয়ার অধ্যাপকের দায়িত্ব পালন করছেন।
ব্যাংকিং খাতের খ্যাতনামা ব্যক্তিত্বসহ এক হাজারের মতো এমবিএম স্নাতক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।