বিআইসিএম ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) এক বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) চতুর্থ ব্যাচের ভর্তি চলছে। ৩ জানুয়ারি থেকে এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ২৬ জানুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। বিআইসিএমের ওয়েবসাইটে ভর্তির আবেদন ফরম পাওয়া যাচ্ছে। বিআইসিএম কর্তৃপক্ষ জানিয়েছে, এবারই প্রথমবারের মতো স্নাতক ডিগ্রিধারীরা এ কোর্সে ভর্তির সুযোগ পাচ্ছেন। এক বছর মেয়াদি এ কোর্সের ফি ৯৯ হাজার থেকে কমিয়ে ৪৭ হাজার টাকা
করা হয়েছে।
বিজ্ঞপ্তি