বিআরএসএমএসের নতুন নির্বাহী পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির (বিআরএসএমএস) নির্বাহী পরিষদের ২০১১-১২ ও ২০১২-১৩ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত পরিষদে মঞ্জুর ফারুক চৌধুরী সভাপতি ও সৈয়দ আখতারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির নতুন কমিটিতে লিয়াকত আলী ভূঁইয়া, মো. শফিকুল ইসলাম ও মো. গোলাম রব্বানী সহসভাপতি, মো. আরিফ আহসান যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আমিনুল ইসলাম তথ্য ও গবেষণা সম্পাদক, এস এম সাইদুর রহমান প্রচার সম্পাদক, মো. ওবাইদুল হক কোষাধ্যক্ষ ও মো. ইসলাম উদ্দিন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন মোস্তাহিদ-উল-ইসলাম, মকবুল হোসেন ভূঁইয়া, আবুল হাসান, আঞ্জুমান আরা পারভীন, মো. আবদুল মালেক, মো. সকিমুদ্দিন, সৌমিত্র কুমার দাস, মো. নাজমুল হক, আবদুল জলিল সরকার, মো. মনিরুল ইসলাম ও মো. আবদুল কাদের। বিজ্ঞপ্তি।