প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআরবি হসপিটালস লিমিটেড (সাবেক গ্যাস্ট্রোলিভার হসপিটাল) আধুনিক ও উন্নত সেবার প্রত্যয় নিয়ে নতুন আঙ্গিকে স্বাস্থ্য খাতে অবদান রাখার পথচলা শুরু করল। হাসপাতালটিতে গ্যাস্ট্রোলিভার সেন্টারের পাশাপাশি চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নিউরো সেন্টার। নিউরোসার্জারি প্রযুক্তি ও-আর্ম ও২ ইন্ট্রা-ওপি ইমেজিং অ্যান্ড নেভিগেশন সিস্টেমের উদ্বোধন করেন বিআরবি হসপিটালসের চেয়ারম্যান মো. মজিবর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর পারভেজ রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেডট্রনিকের চেয়ারম্যান অ্যান্ড সিইও ওমর ইসরাক ও এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট বব হোয়াইট এবং বিআরবি হসপিটালসের ডিরেক্টর শামছুর রহমান ও সিইও ডা. দবির অহমেদ। বিজ্ঞপ্তি।