বিআরবি হসপিটালের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ও-আর্ম ওটু ইমেজিং অ্যান্ড নেভিগেশন সিস্টেম ব্যবহারের মাধ্যমে নিউরোসার্জারি শুরু করল বিআরবি হসপিটাল। অপারেশনটি পরিচালনায় ছিলেন ভারতের মেডান্টা হসপিটালের নিউরোসায়েন্স বিভাগের সহযোগী পরিচালক প্রখ্যাত নিউরোসার্জন ডা. সুধীর দুবে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের দুজন সহযোগী অধ্যাপক ডা. রাজিউল হক ও ডা. জাহিদ রায়হান। এ উপলক্ষে গত শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বমানের নিউরোসার্জারি চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ নিউরো সার্জিক্যাল দল নিয়ে বিআরবি হসপিটালে শুরু হয়েছে দেশের অন্যতম ‘ব্রেইন অ্যান্ড নিউরো স্পাইন’ সেন্টার। বিজ্ঞপ্তি