প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও গ্যেটে ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত রোববার রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চুক্তিতে স্বাক্ষর করেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ এবং গ্যেটে ইনস্টিটিউটের ডিরেক্টর জুডিথ মির্চবার্জার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউএফটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাসুদ হোসেন, সহ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, রেজিস্ট্রার আ ন ম রফিকুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।