বিইউবিটিতে রিসার্চ মেথডোলজি ট্রেনিংয়ের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিইউবিটিতে (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) ২২ নভেম্বর ‘ইনটেনসিভ ট্রেনিং প্রোগ্রাম অন অ্যাপ্লাইড রিসার্চ মেথডোলজি’-এর দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু সালেহ। প্রধান অতিথির বক্তৃতায় শফিক আহমেদ সিদ্দিক প্রথম ব্যাচের রিসার্চ রিপোর্টের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এই রিসার্চ ট্রেনিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা উন্নত মানের আর্টিকেল, এমফিল ও পিএইচডির রিসার্চ প্রপোজাল লিখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি