বিইডিএলের শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরকতউল্লাহ ইলেকট্রো ডাইনামিক লিমিটেডের (বিইডিএল) পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় সিলেটের পাঠানটোলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৪ আগস্ট। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এ সময় শেয়ারপ্রতি আয় ২.৩২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ২৩.৬৮ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১.৯৩ টাকা।