বিএইচএফসির প্রায় ১৯৫ কোটি টাকা মুনাফা
সদ্যসমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে প্রাথমিক হিসাব অনুযায়ী বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) অর্জিত মুনাফার পরিমাণ প্রায় ১৯৫ কোটি টাকা।
তার আগের (২০১২-১৩) অর্থবছরে এর পরিমাণ ছিল ১৮৮ কোটি ৯৯ লাখ টাকা।অর্থাৎ মুনাফা বেড়েছে পাঁচ কোটি ৭৮ লাখ টাকা।পূর্ববর্তী বছরের তুলনায় মুনাফা প্রবৃদ্ধির হার ৩ দশমিক ০৬ শতাংশ।সমাপ্ত অর্থবছরে মঞ্জুরিকৃত ঋণের পরিমাণ ২৮৫ কোটি ১৮ লাখ টাকা। পূর্ববর্তী অর্থবছরে মঞ্জুরিকৃত ঋণের অংশসহ এ বছর বিতরণকৃত মোট অর্থের পরিমাণ ৩৮৮ কোটি ৯০ লাখ টাকা।
উল্লেখ্য, ২০১২-১৩ অর্থবছরে ঋণ মঞ্জুর ও বিতরণ করা হয়েছিল যথাক্রমে ৫৩৯ কোটি ২৫ লাখ টাকা ও ৪৩৭ কোটি ৪৯ লাখ টাকা। বিএইচএফসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আলোচ্য বছর ১৫৩ কোটি ৮৯ লাখ টাকার শ্রেণীকৃত খেলাপিসহ মোট ৫৩৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা বিপরীতে আদায় হয়েছে ৪৬২ কোটি ৯৬ লাখ টাকা।