বিএইচবিএফসি শ্রীমঙ্গলে ক্যাম্প অফিস খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) উপজেলা পর্যায়ের প্রথম ক্যাম্প অফিস উদ্বোধন করা হয়েছে। এ অফিস থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সেবা প্রদান করা হবে। জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ সম্প্রতি শ্রীমঙ্গলের রূপসপুরে পশ্চিম ভাড়াউড়া সড়কে এ অফিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান ইয়াছিন আলী।