বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ১৯৫ কোটি ৪৯ লাখ টাকার ঋণ মঞ্জুর করেছে।তবে চলতি বছর প্রতিষ্ঠানটির ঋণমঞ্জরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭০ কোটি টাকা।এছাড়া এ বছর আদায় করা হবে ৪১২ কোটি ৫২ লাখ টাকা। অবশ্য এরই মধ্যে অর্থবছরের প্রথম সাত ২০৯ কোটি টাকা আদায় হয়েছে।বিএইচবিএফসির আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. ইয়াছিন আলী এসব তথ্য জানান হয়েছে। ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ে গত শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংস্থার ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আফরোজা গুল নাহার, কফিলউদ্দিন আহাম্মদ চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।সম্মেলনে জানানো হয়, বিএইচবিএফসিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর আবাসন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত করা হবে। বিজ্ঞপ্তি।