বিএইচবিএফসিকে সীমিত আকারে ব্যাংকিং চালু করার পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনকে (বিএইচবিএফসি) তার তহবিল সমস্যার সমাধানে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু করার পরামর্শ দিয়েছেন।গভর্নর গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে বিএইচবিএফসির প্রশিক্ষণ কেন্দ্র ও ‘রিফ্রেশার্স কোর্স’ বা নবীন কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনকালে এ পরামর্শ দেন। বিএইচবিএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মো. ইয়াছিন আলী। এতে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকদ্বয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।