বিএইচবিএফসির আঞ্চলিক কার্যালয় শ্রীমঙ্গলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুরের কার্যালয়কে রিজিওনাল অফিস বা আঞ্চলিক কার্যালয়ে উন্নীত করা হয়েছে।জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে সম্প্রতি উন্নীত কার্যালয় হিসেবে এটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএইচবিএফসির চেয়ারম্যান মো. ইয়াছিন আলী ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম তালুকদার। বিজ্ঞপ্তি।